সেমির ভেন্যু চূড়ান্ত হয়নি, চলছে টিকিট বিক্রি

ক্রীড়া ডেস্ক

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল কলকাতা থেকে সরে যেতে পারে। পাকিস্তান ফাইনালে উঠলে ফাইনাল সরে যাবেআহমেদাবাদথেকেও।মঙ্গলবার (২৪ জানুয়ারি) ম্যাচের ভেন্যু চূড়ান্ত

2026-02-24T22:32:05+00:00
2026-02-24T22:32:05+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
সেমির ভেন্যু চূড়ান্ত হয়নি, চলছে টিকিট বিক্রি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩২ পিএম 
সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল কলকাতা থেকে সরে যেতে পারে। পাকিস্তান ফাইনালে উঠলে ফাইনাল সরে যাবে আহমেদাবাদ থেকেও। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ম্যাচের ভেন্যু চূড়ান্ত না হলেও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে দুটি সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট বিক্রি শুরু করেছে।

ক্রিকেটপ্রেমীদের বিভ্রান্তি বাড়িয়ে সম্ভাব্য চার শহরের জন্যই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে আজ সন্ধ্যা ৭টা থেকে। কলকাতা, মুম্বাই,  আহমেদাবাদ এবং কলম্বোর জন্য টিকিট বিক্রি হচ্ছে। এর মধ্যে শুধু মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনাল হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই।

প্রাথমিক সূচি অনুযায়ী, দুটি সেমিফাইনাল হওয়ার কথা কলকাতা এবং মুম্বাইয়ে। ফাইনাল হওয়ার কথা আহমেদাবাদে। পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে উঠলে সংশ্লিষ্ট ম্যাচটি কলম্বোয় সরিয়ে নিয়ে যাওয়া হবে। কারণ, ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবেন না টিম পাকিস্তান।


আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের অন্যতম আয়োজক শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলে দাসুন শনাকার দলকেও দেশের মাটিতে খেলার সুযোগ দেওয়া হবে। সে ক্ষেত্রে কলকাতার সেমিফাইনালটি কলম্বোয় আয়োজন করা হবে। ফলে নতুন একটি অনিশ্চয়তাও তৈরি হয়েছে।

সব মিলিয়ে টুর্নামেন্টের শেষ তিনটি ম্যাচ কোথায় হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেমিফাইনালের চার দল চূড়ান্ত হওয়ার পরই বোঝা যাবে নকআউট পর্বের ম্যাচগুলো কোথায় কোথায় হবে। অথচ এমন অনিশ্চয়তা বিভ্রান্তির মধ্যেই টিকিট বিক্রি শুরু করেছে আইসিসি।

সময়ের আলো/আআ


  বিষয়:   সেমি  ফাইনাল  ভেন্যু  চূড়ান্ত  টিকিট  বিক্রি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: