দুবাইয়ে অগ্নিদগ্ধ হয়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্যাস বিস্ফোরণের অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রামের রাউজান উপজেলার এক প্রবাসী শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময়

2026-02-24T23:00:40+00:00
2026-02-24T23:00:40+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুবাইয়ে অগ্নিদগ্ধ হয়ে বাংলাদেশি শিশুর মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ পিএম 
নিহত শিশু মো. তারহীন। ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্যাস বিস্ফোরণের অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রামের রাউজান উপজেলার এক প্রবাসী শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলের দিকে সারজা শহরে এই ঘটনা ঘটে। 

নিহত শিশু মো. তারহীন (৩) দুবাই প্রবাসী আহাদ সজীবের ছেলে এবং রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখ পাড়া গ্রামের বাসিন্দা। 

জানা গেছে, ঘটনার সময়ে শিশুর মা ওয়াশরুমে গেলে শিশুটি বাসার দরজা খুলে বাহিরে গেলে পাশের রুমের একটি বাসায় গ্যাস বিস্ফোরণ হয়। এসময় শিশুটি গুরুতর অগ্নিদগ্ধ হয়ে মারা যান। 


সন্তানের এমন অকাল মৃত্যুতে প্রবাসে বাকরুদ্ধ হয়ে পড়েছে তার বাবা-মা। আদরের সন্তানকে হারিয়ে শোকে নিস্তব্ধ তার পরিবার। 

এদিকে, শিশু মো. তারহীন মৃত্যুর খবরটি গ্রামের এসে পৌঁছালে সবার মাঝে শোকার ছায়া নেমে এসেছে।

এফআর


  বিষয়:   দুবাই  অগ্নিদগ্ধ  বাংলাদেশি  শিশু  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: