অবৈধভাবে মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সদর উপজেলার পাঁচদোনা

2026-02-25T09:41:33+00:00
2026-02-25T11:36:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
অবৈধভাবে মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪১ এএম  আপডেট: ২৫.০২.২০২৬ ১১:৩৬ এএম
অবৈধভাবে মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
নরসিংদীতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষার্থে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)–এর আওতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তির সংশ্লিষ্টতা প্রমাণিত হয়।

আইনটির ধারা ৪(খ) অনুযায়ী অপরাধটি দণ্ডনীয় হওয়ায় ধারা ১৫(১) অনুযায়ী তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ঘটনাস্থলে অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করে তাৎক্ষণিকভাবে অচল করে দেওয়া হয়, যাতে পুনরায় একই ধরনের অপরাধ সংঘটিত না হয়।


এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনিথিয়া হোসেন। তিনি বলেন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় জনজীবনে বিরূপ প্রভাব পড়ে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, পরিবেশ ও জনস্বার্থ সুরক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও চলবে। অবৈধ মাটি ও বালু উত্তোলন সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   মাটি কাটা  জরিমান  নরসিংদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: