জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দাওয়াত

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আগামী শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে।

2026-02-25T12:30:49+00:00
2026-02-25T15:11:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দাওয়াত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩০ পিএম  আপডেট: ২৫.০২.২০২৬ ৩:১১ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সংগৃহীত ছবি
আগামী শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তাকে দাওয়াত দিতে আসেন। 

এসময় তিনি সাংবাদিকদের বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বিকেল পাঁচটায়। উনি (প্রধানমন্ত্রী) দাওয়াত খুব আন্তরিকতার সঙ্গেই কবুল করেছেন। যাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। 

তিনি আরও বলেন, আমাদের আমির টেলিফোনে আলাপের সময় সপরিবারে ওনার সম্মানিত স্ত্রী এবং সন্তানসহ সবাইকে আমন্ত্রিত হিসেবে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। আমরা উভয়কেই দাওয়াতপত্র দিয়েছি। 


/ইউএমএইচ


  বিষয়:   জামায়াতে ইসলামী  প্রধানমন্ত্রী তারেক রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: