জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কত টাকা পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আবারও জুনিয়র বৃত্তি পরীক্ষা ফিরে এসেছে। আজদুপুরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ করেছেন।বুধবার (২৫ ফেব্রুয়ারি)দেশের

2026-02-25T15:43:11+00:00
2026-02-25T15:43:11+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কত টাকা পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৩ পিএম 
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংগৃহীত ছবি
আবারও জুনিয়র বৃত্তি পরীক্ষা ফিরে এসেছে। আজ দুপুরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ করেছেন। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দেশের সব শিক্ষা বোর্ড বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নামের তালিকা সংবলিত গেজেট ওয়েবসাইটে প্রকাশ শুরু করেছে। 

প্রকাশিত ফলাফলে জানানো হয়, এ বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। যার মধ্যে ১৪ হাজার ৭০০ জন মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ৩১ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। এ বছর অষ্টম শ্রেণি উত্তীর্ণ ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।


শিক্ষামন্ত্রী জানান, জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মেধা বৃত্তি ৪৫০ (চারশ পঞ্চাশ) টাকা ও এককালীন অনুদান (বার্ষিক) ৫৬০ (পাঁচশ ষাট) টাকা এবং সাধারণ বৃত্তি মাসিক ৩০০ (তিনশ) টাকা ও এককালীন অনুদান (বার্ষিক) ৩৫০ (তিনশ পঞ্চাশ) টাকা হারে বৃত্তিপ্রাপ্ত হবে।

এবার অষ্টম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়- এই পাঁচ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট নম্বর ছিল ৪০০। 
পরীক্ষায় বাংলায় ১০০, ইংরেজিতে ১০০, গণিতে ১০০ এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৫০ করে নম্বর নির্ধারিত ছিল। প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় ছিল ৩ ঘণ্টা।


/ইউএমএইচ



  বিষয়:   শিক্ষামন্ত্রী  আ ন ম এহসানুল হক মিলন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: