সেহরির সময় সাগরে ডাকাতদের হানা, গুলিবিদ্ধসহ আহত ৩০

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বঙ্গোপসাগরে সেহরির সময় ডাকাততে কবলে পড়েছে তিনটি ফিশিং বোট। এ সময় মনি নামের এক মাঝি গুলিবিদ্ধ হয়। জলদস্যুর হামলায়

2026-02-25T18:39:15+00:00
2026-02-25T18:39:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সেহরির সময় সাগরে ডাকাতদের হানা, গুলিবিদ্ধসহ আহত ৩০
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৯ পিএম 
দুর্ঘটনাকবলিত একটি ফিশিং বোট। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের বঙ্গোপসাগরে সেহরির সময় ডাকাততে কবলে পড়েছে তিনটি ফিশিং বোট। এ সময় মনি নামের এক মাঝি গুলিবিদ্ধ হয়। জলদস্যুর হামলায় আহত হন আরও ৩০ জন মাঝিমাল্লা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে বঙ্গোপসাগরে কুতুবদিয়া চ্যানেলে এই ডাকাতির ঘটনা ঘটে। 

সিফাত নামের এক স্থানীয় জানান, আজ (বুধবার) ভোরে সেহরির সময় সাগরে তিনটি ফিশিং বোট জলদস্যুর কবলে পড়ে। এসময় জলদস্যুররা মাছ ও জালসহ দুইটি বোটের ইঞ্জিন খুলে নিয়ে যায়। একটি বোট সকালে উপকূলে আসে। আর দুইটি বোট উপকূল টেনে আনা হচ্ছে। তিন বোটের মাঝিমাল্লারা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মাঝিমাল্লাদের ভাষ্য মতে, জলদস্যুরা বাঁশখালী, কুতুবদিয়া ও মহেশখালী এলাকার।


এদিকে, গুলিবিদ্ধ ফিশিং বোটের মনি মাঝিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

সাঙ্গু নৌ পুলিশ ফাঁড়ির অফিসার কাইছার জানান, বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় জলদস্যুর হামলায় আনোয়ারা উপজেলার তিন ফিশিং বোটের মাঝিমাল্লারা আহত হয়। তার মধ্যে একজন গুলিবিদ্ধ আছে। খবর পাওয়ার বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

এফআর


  বিষয়:   আনোয়ারা  চট্টগ্রাম  সেহরি  সময়  সাগর  ডাকাত  হানা  গুলিবিদ্ধ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: