মুড়ির বস্তা থেকে ৪৬ কেজি গাঁজা ও ৭০০ ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে মুড়ির পিকআপ থেকে ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

2026-02-25T19:02:19+00:00
2026-02-25T19:02:19+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
মুড়ির বস্তা থেকে ৪৬ কেজি গাঁজা ও ৭০০ ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০২ পিএম 
যাত্রাবাড়ী এলাকা থেকে মুড়ির পিকআপ থেকে ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ছবি : সংগৃহীত
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে মুড়ির পিকআপ থেকে ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় পিকআপসহ চালককে আটক করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর উপ-পরিচালক শামীম আহম্মেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রমনা সার্কেল পরিদর্শক মো. জাকির হোসেন গোপন সংবাদে জানতে পারেন, কুমিল্লার সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবার একটি চালান ঢাকায় আসবে। 

বুধবার সকাল ৯টার দিকে রমনা সার্কেলের সমন্বয়ে একটি রেইডিংপার্টি গঠন করে যাত্রাবাড়ীর নিউ পূবালী মৎস্য ভান্ডারের সামনে ঢাকা অভিমুখী একটি পিকআপের গতিরোধ করা হয়।
 
তল্লাশির এক পর্যায়ে মুড়ির বস্তার নিচে লুকানো অবস্থায় ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় গাড়ির চালক সোহেল রানাকে আটক করা হয়।
 
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সোহেল রানা জানান, জব্দ গাঁজা ও ইয়াবা কুমিল্লার সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে সরবরাহের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে এসেছে। পিকআপে মুড়ি বহনের আড়ালে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্ত থেকে ঢাকার বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবা পাঁচার করতেন তিনি।
 
আটক সোহলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাত্রাবাড়ী থানায় মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রমনা সার্কেল পরিদর্শক জাকির হোসেন।

/এমএইচআর 
  বিষয়:   মুড়ি  গাঁজা  ইয়াবা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: