‘ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেব না’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবেন না বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান দিন দিন

2026-02-25T19:07:38+00:00
2026-02-25T19:07:38+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেব না’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৭ পিএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবেন না বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান দিন দিন অত্যাধুনিক মিসাইল তৈরি করছে। যার কিছু ইতোমধ্যে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম। এখন তারা এমন মিসাইল তৈরির পথে আছে, যেটি সরাসরি যুক্তরাষ্ট্রেই আঘাত হানতে পারবে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় স্টেট অব ইউনিয়নের বক্তব্যে ট্রাম্প বলেন, এই সমস্যার সমাধানে আমি প্রাধান্য দেব কূটনীতিকে। কিন্তু একটি বিষয় নিশ্চিত,  আমি সন্ত্রাসে মদদ দেওয়া বিশ্বের এক নম্বর রাষ্ট্র ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেব না।

Advertisement
ভবিষ্যতে ইরানের মিসাইল সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেন ট্রাম্প। 


তিনি বলেন, ইরান ইতোমধ্যে এমন মিসাইল তৈরি করেছে যেগুলো ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিদেশি ঘাঁটিতে হামলা চালাতে পারবে। তারা এখন এমন মিসাইল তৈরির কাজ করছে, যা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবে।  

এসময় ইরানের বর্তমান সরকারকে অত্যাচারি দাবি করেন তিনি। তারা নিজ দেশেরই ৩৫ হাজার মানুষকে হত্যা করেছে এবং অনেককে ফাঁসিতে ঝুলিয়েছে বলে জানান ট্রাম্প। 

একইসঙ্গে তিনি দাবি করেন, তার ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে আরও হত্যাকাণ্ড এড়ানো গেছে।


/ইউএমএইচ
 

  বিষয়:   ইরান  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: