সামগ্রিকভাবে বাজার স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের বাজার পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমে আমদানি করা পণ্যের সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে

2026-02-25T19:26:37+00:00
2026-02-25T19:26:37+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
সামগ্রিকভাবে বাজার স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৬ পিএম 
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : সংগৃহীত
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের বাজার পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমে আমদানি করা পণ্যের সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে আছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘৪০-৫০ টাকার লেবু অল্প সময়ের জন্য ১২০ টাকায় বিক্রি হওয়ার পেছনে কোনো যৌক্তিক কারণ বা সরবরাহ সংকট ছিল না। কয়েক দিনের মধ্যে দাম আবার স্বাভাবিক পর্যায়ে নেমে আসায় বিষয়টি স্পষ্ট হয়েছে।’


তিনি বলেন, ‘শুধু আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ করা হবে।’

সম্প্রতি টিসিবি-র পণ্য বিক্রির সময় হুড়োহুড়িতে দুই নারী পড়ে যাওয়ার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পণ্য বিতরণ ব্যবস্থায় আরও শৃঙ্খলা আনা হবে এবং সংশ্লিষ্ট ডিলারদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বাজার  বাণিজ্যমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: