ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান। দেশটির রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে বুধবার (২৫ সেপ্টেম্বর) আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬।পাকিস্তানি

2026-02-25T20:53:00+00:00
2026-02-25T20:53:00+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৩ পিএম   (ভিজিট : ২৬৮)
প্রতীকী ছবি
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান। দেশটির রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে বুধবার (২৫ সেপ্টেম্বর) আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। 

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, পেশোয়ার, চিত্রাল, সোয়াত, সোয়াবি, বাজাউর, মারদান, চরসাদ্দা এবং মানসেহরাতের পাশাপাশি ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে। 

পাকিস্তান আবহাওয়া অধিদফতরের (পিএমডি) তথ্য অনুসারে, ভূমিকম্পটি বিকেল ৪টা ১২ মিনিটে আঘাত হানে এবং এর গভীরতা ছিল ১১৪ কিলোমিটার। 


সংস্থাটি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। 

পাকিস্তান আরবীয়, ইউরেশীয় ও ভারতীয়-এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। যার ফলে, দেশটিতে পাঁচটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল সৃষ্টি হয়েছে। একাধিক ফল্ট লাইনের সংযোগস্থলে অবস্থানের কারণে এ অঞ্চলে প্রায়ই টেকটোনিক মুভমেন্ট ঘটে থাকে। 

গত সপ্তাহেও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। 

সূত্র: দ্য ডন 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ভূমিকম্পে কাঁপল  পাকিস্তান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: