অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ

2026-02-25T21:07:14+00:00
2026-02-25T21:07:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৭ পিএম 
শিক্ষার্থী ও অভিভাবকদের মিছিল ও প্রতিবাদ কর্মসূচি। ছবি : সময়ের আলো
সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী ও অভিভাবকরা মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। 

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজের ছাত্রী হোস্টেলে কিছু শিক্ষক যৌন নিপীড়নসহ অসামাজিক কার্যকলাপ করছেন।

সম্প্রতি নির্বাচনকালীন দায়িত্ব পালনকালে ওই হোস্টেলে সেনাবাহিনী অবস্থান নিলে হোস্টেলের একটি কক্ষে যৌন কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ কনডম পাওয়া গেছে। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।



এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আন্দোলনকারীরা অধ্যক্ষ সুজিত রঞ্জন দে’র পদত্যাগ দাবি করছেন। তারা জড়িত শিক্ষক ও ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী জানান, ছাত্ররা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   সুনামগঞ্জ  জামালগঞ্জ  ডিগ্রি  কলেজ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: