জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে লালবাগে জরুরি সভা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঢাকা-৭ আসনের মাননীয় সংসদ সদস্য হামিদুর রহমান লালবাগ ডিসি অফিসে জননিরাপত্তা বিষয়ক একটি জরুরি আলোচনা সভা করেন।বুধবার (২৫ ফেব্রুয়ারী) এই

2026-02-25T22:27:29+00:00
2026-02-25T22:27:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে লালবাগে জরুরি সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৭ পিএম 
মাননীয় সংসদ সদস্য হামিদুর রহমান। ছবি : সংগৃহীত
ঢাকা-৭ আসনের মাননীয় সংসদ সদস্য হামিদুর রহমান লালবাগ ডিসি অফিসে জননিরাপত্তা বিষয়ক একটি জরুরি আলোচনা সভা করেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় লালবাগ জোনের ডিসি, বিভিন্ন থানার ওসি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় এই আসনের জনগণের জীবন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে যানজট নিরসন, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, মাদকমুক্ত সমাজ গঠন, কিশোর গ্যাং প্রতিরোধ, ছিনতাইকারী দমন এবং অলিগলিসহ সর্বত্র নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংসদ সদস্য হামিদুর রহমান সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। 

তিনি বলেন, জননিরাপত্তা জোরদার করা এবং একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ গঠনই সবার প্রধান দায়িত্ব। এ লক্ষ্য বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   মাননীয়  সংসদ  সদস্য  হামিদুর  রহমান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: