প্রথমবার সাউথ ফিল্মফেয়ার পুরস্কৃত অমিতাভ

নিজস্ব প্রতিবেদক

আনন্দ সময়

ক্যারিয়ারে প্রথমবার কেরালার কোচি শহরে অনুষ্ঠিত ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথে পুরস্কার পেয়েছেন অমিতাভ বচ্চন।তিনি তেলেগু সিনেমা ‘কলকি ২৮৯৮ এডি’ সিনেমাতে

2026-02-25T23:07:13+00:00
2026-02-25T23:07:13+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
প্রথমবার সাউথ ফিল্মফেয়ার পুরস্কৃত অমিতাভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৭ পিএম 
অমিতাভ বচ্চন। ছবি : সংগৃহীত
ক্যারিয়ারে প্রথমবার কেরালার কোচি শহরে অনুষ্ঠিত ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথে পুরস্কার পেয়েছেন অমিতাভ বচ্চন। 

তিনি তেলেগু সিনেমা ‘কলকি ২৮৯৮ এডি’ সিনেমাতে অশ্বত্থামা চরিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা (পুরুষ) হয়েছেন। তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

নাগ অশ্বিন রচিত ও পরিচালিত ‘কলকি ২৮৯৮ এডি’ ভারতীয় মহাকাব্যিক বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর সিনেমা। যাতে হিন্দু পৌরাণিক কাহিনি দ্বারা অনুপ্রাণিত একটি পোস্ট-অ্যাপোক্যালিপটিক বিশ্বের পটভূমিতে চিত্রধারণ করা হয়েছে। এতে আরও অভিনয় করেন প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানি। সিনেমাটি ২০২৪ সালের ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি এক হাজার কোটির বেশি আয় করে। 

সাউথ ফিল্মফেয়ারে তেলেগু বিভাগে এ বছর সবচেয়ে বেশি আলোচনায় ছিল পুষ্পা টু : দ্য রুল। সিনেমাটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট পাঁচটি পুরস্কার জিতেছে। সেরা অভিনেতা আল্লু অর্জুন ও সুকুমার পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। 

 



  বিষয়:   অমিতাভ  বচ্চন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: