পারসার ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নতুন একটি নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা। নাম ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’। অচেনা পথে অপ্রত্যাশিত একটি রোড ট্রিপে গড়ে ওঠা

2026-02-25T23:10:17+00:00
2026-02-25T23:10:17+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আনন্দ সময়
পারসার ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১০ পিএম 
নীলাঞ্জনা এক্সপ্রেস
নতুন একটি নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা। নাম ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’। অচেনা পথে অপ্রত্যাশিত একটি রোড ট্রিপে গড়ে ওঠা প্রেমের মিষ্টি গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি। নাটকটি লিখেছেন মানব মিত্র আর পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ ইশান। এতে পারসার বিপরীতে দেখা যাবে ফাইজুল ইয়ামিনকে।

নাটকটি প্রসঙ্গে পারসা বলেন, নাটকের গল্পটি বেশ মজার। যাত্রাপথে বিড়ম্বনা, একজনের সঙ্গে পরিচয়, তারপর সঙ্গ মেলে আরেকজনের। তিনজনের গল্পে এগিয়ে যায় নাটকটি। কাজটি করে ভালো লেগেছে। আশা করছি নাটকটি দর্শক পছন্দ করবেন।

নাটকের গল্পে দেখা যাবে, চমকে দিতে বিদেশ থেকে ঢাকায় ফিরে এক দুর্ঘটনায় ব্যাগ, মোবাইল হারিয়ে ফেলে ভাষা নামের এক তরুণী। সে সিলেটে নিজের বাড়িতে যেতে চায় কিন্তু পরিবহন শ্রমিকদের ধর্মঘটে সিলেটগামী সব বাস চলাচল বন্ধ থাকে। সেই অসহায় অবস্থায় ভাষার সঙ্গে পরিচয় হয় লিমনের। লিমন তার স্কুটিতে করে সিলেট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। মাঝপথে তাদের দেখা হয় মানিক নামের এক বাস ড্রাইভারের সঙ্গে। সেও ধর্মঘট না মেনে সিলেট থেকে ঢাকায় আসে তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে যেতে। এমনই ভিন্ন তিন মানুষের তিন গল্পের এক পথযাত্রা, ভালোবাসা, বিশ্বাস আর জীবনের অপ্রত্যাশিত মোড় নিয়ে এগিয়ে যাবে নাটকটি।

পরিচালক ইশান বলেন, পথ হারিয়ে দুজন মানুষের কাছাকাছি আসা ও হৃদয়ে একে অন্যকে খুঁজে পাওয়ার গল্প এটি। কমেডি, অ্যাডভেঞ্চার ও রোমান্সের এই দারুণ মিশ্রণ দর্শকরা উপভোগ করবেন আশা রাখি।

আজ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসছে রোমান্টিক-কমেডি ধাঁচের নাটকটি। কয়েক দিন আগে ফেসবুক এক পোস্টে বঙ্গ লিখেছে, সব যাত্রাই কি গন্তব্যে পৌঁছানোর? নাকি কিছু যাত্রা শুধু পাশের মানুষটাকে চেনার জন্য? ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ আসছে শিগগিরই।

গত বছর যুক্তরাষ্ট্রের ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’তে অভিনয়ের শর্ট কোর্স করার পর গল্প ও চরিত্রকে গুরুত্ব দিয়েই নতুন কাজ করছেন তিনি। তারই ধারাবাহিকতায় একটি নতুন ওয়েব ফিল্মের কাজ করেছেন পারসা। এতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন পারসা। ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। এ ছাড়া নতুন আরেকটি ওয়েব ফিল্মে একজন নারী ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করেছেন পারসা। এমন চরিত্রে প্রথম দেখা যাবে তাকে। 

ক্যারিয়ারে বিভিন্ন গল্পের নানা চরিত্রে পর্দায় মেলে ধরেছেন পারসা। দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। তবে গতানুগতিক কাজ নিয়ে বারবার হাজির হতে চান না তিনি। কমেডি ঘরানার গল্পে পারসাকে বেশি দেখা গেলেও তার পছন্দ রোমান্টিক। তবে স্যাড রোমান্টিক, থ্রিলার, সিরিয়াসসহ বৈচিত্র্যময় গল্প পছন্দ তার। 

তিনি বলেন, আমাদের নাটকের গল্পে বৈচিত্র্যের অভাব। এ জন্য দর্শকও নাটক দেখে মজা পান না। আমার নিজেরও একই ধরনের কাজে বারবার অভিনয় করতে ভালো লাগে না বলেই অভিনয়ে আগের মতো ব্যস্ততা নেই। মনে রাখার মতো চরিত্রে কাজ করতে চাই। যে চরিত্র আমাকে বাঁচিয়ে রাখবে দীর্ঘদিন।

ছোটপর্দায় চাহিদা থাকলেও বড়পর্দায় দেখা নেই পারসার। প্রস্তাব আসলেও মনের মতো না হওয়ায় সিনেমায় অভিনয় করছেন না তিনি। 

‘মনপুরা’, ‘আয়নাবাজি’র মতো মানসম্মত সিনেমার প্রতি আগ্রহ এই অভিনেত্রীর। পারসা বলেন, আমার কাছে অভিনয়টা গুরুত্বপূর্ণ, মাধ্যম না। গল্প পছন্দ হলে যেকোনো মাধ্যমেই কাজ করব সেটা ইউটিউব, ওটিটি কিংবা বড়পর্দা যেটাই হোক না কেন।


  বিষয়:   নীলাঞ্জনা  এক্সপ্রেস 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: