হাসপাতালে নির্মাতা শাহনেওয়াজ কাকলী

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

স্ট্রোক করার পর থেকে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনেওয়াজ কাকলী।গত বছরের অক্টোবরে অসুস্থ হলে হাসপাতালে নেওয়া

2026-02-25T23:14:21+00:00
2026-02-25T23:14:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
হাসপাতালে নির্মাতা শাহনেওয়াজ কাকলী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৪ পিএম 
শাহনেওয়াজ কাকলী। ছবি : সময়ের আলো
স্ট্রোক করার পর থেকে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনেওয়াজ কাকলী। 

গত বছরের অক্টোবরে অসুস্থ হলে হাসপাতালে নেওয়া হয় তাকে। ওই সময় চিকিৎসকরা জানান, স্ট্রোক করেছেন নির্মাতা। পরে টানা দুই মাস চিকিৎসা চলে তার এবং এরপর কিছু দিন বাসায় থাকার পর চলতি মাসের ১ তারিখ ফের হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

কাকলী বর্তমানে মিরপুরের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডে (সিআরপি) চিকিৎসাধীন। তার বর্তমান শারীরিক পরিস্থিতির ব্যাপারে স্বামী প্রাণ রয় জানিয়েছেন, স্ট্রোকের জন্য কাকলীর মুখের একাংশ বেঁকে গেছে এবং এখনও স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না। নিয়মিত তিনটি থেরাপি চলছে তার। তবে আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। এখন নিজ হাতে খাবার খেতে পারছে এবং সহযোগিতার মাধ্যমে বসতে পারছে।

কাকলীর চিকিৎসায় প্রতিদিন ব্যয় হচ্ছে প্রায় আট হাজার টাকা। এই খরচ মেটানোর জন্য শখের প্রাইভেটকারটি বিক্রি করে দিয়েছেন কাকলীর স্বামী অভিনেতা প্রাণ রয়।

অভিনেতা প্রাণ রয় আরও জানান, কাকলীর পাশে অভিনয়শিল্পী সংঘ দাঁড়ালেও পরিচালক সমিতির পক্ষ থেকে সেভাবে কোনো সাড়া মেলেনি।

প্রসঙ্গত, ২০১২ সালে ‘উত্তরের সুর’ সিনেমার পরিচালনার মাধ্যমে বড়পর্দায় অভিষেক করেন শাহনেওয়াজ কাকলী। সিনেমাটি দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে প্রশংসিত হয় এবং একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।



  বিষয়:   শাহনেওয়াজ  কাকলী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: