প্রধানমন্ত্রী আজ একুশে পদক প্রদান করবেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রীয় স্বীকৃতির দিন আজ। দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা গুণীজনদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে ‘একুশে পদক-২০২৬’। রাজধানীর ওসমানী

2026-02-26T09:37:07+00:00
2026-02-26T09:37:07+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রী আজ একুশে পদক প্রদান করবেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৭ এএম   (ভিজিট : ১৩১)
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
রাষ্ট্রীয় স্বীকৃতির দিন আজ। দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা গুণীজনদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে ‘একুশে পদক-২০২৬’। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননাগুলোর অন্যতম এই একুশে পদক জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় গৌরবোজ্জ্বল অবদান রাখা ব্যক্তিত্বদের স্বীকৃতি দেয়। সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, গবেষণা, মুক্তিযুদ্ধ, সমাজসেবা ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মনোনীতদের হাতে আজ আনুষ্ঠানিকভাবে পদক ও সনদ তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের পাশাপাশি উপস্থিত থাকবেন মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাষ্ট্রীয় প্রটোকল মেনে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যেই নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি।
আরও পড়ুন

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বিকেলেই প্রধানমন্ত্রী যোগ দেবেন বাঙালির প্রাণের আয়োজন অমর একুশে বইমেলা-এর উদ্বোধনী অনুষ্ঠানে। তিনি সশরীরে উপস্থিত থাকবেন বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে এবং প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

একদিকে রাষ্ট্রীয় সম্মাননার মাধ্যমে গুণীজনদের স্বীকৃতি, অন্যদিকে ভাষা ও সংস্কৃতির বৃহৎ মিলনমেলার সূচনা- একই দিনে দুটি তাৎপর্যপূর্ণ আয়োজন ঘিরে আজ রাজধানীতে থাকছে উৎসবমুখর পরিবেশ।

এএডি/


  বিষয়:   প্রধানমন্ত্রী  একুশে পদক  তারেক রহমান  বিএনপি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: