গভর্নরকে অপমান করার অধিকার কারও নেই : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে আকস্মিক পরিবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে ড. আহসান এইচ

2026-02-26T10:24:14+00:00
2026-02-26T10:24:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
গভর্নরকে অপমান করার অধিকার কারও নেই : জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৪ এএম 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে আকস্মিক পরিবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে ড. আহসান এইচ মনসুরকে অপসারণ করে তার স্থলে পোশাক খাতের ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এই প্রেক্ষাপটে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি কেন্দ্রীয় ব্যাংকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

ফেসবুক বার্তায় তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা সরকার-সমর্থিত ‘মব-কালচার’-এর আনুষ্ঠানিক রূপ বলে মনে হচ্ছে। তার ভাষায়, দেশের আর্থিক খাতের সর্বোচ্চ প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ‘দুর্ভাগ্যজনক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।
আরও পড়ুন

তিনি আরও বলেন, গভর্নর ও তার উপদেষ্টার মতো দায়িত্বশীল ব্যক্তিদের প্রকাশ্যে অপমান করার অধিকার কারও নেই। এমন আচরণ রাষ্ট্রীয় শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে।

পোস্টে বিরোধীদলীয় নেতা দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির কথাও তুলে ধরেন। তার দাবি, দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণে অর্থনীতি আগে থেকেই চাপে রয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা তৈরি হলে অর্থনীতির অবশিষ্ট কাঠামোও ক্ষতিগ্রস্ত হতে পারে।

ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে ‘মব’ সৃষ্টি করে দায়িত্বশীল ব্যক্তিদের হেনস্তার ঘটনা বাড়ছে বলে তিনি খবর পাচ্ছেন। এ পরিস্থিতিতে তিনি দল-মত নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

একইসঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এমন কর্মকাণ্ড বন্ধ করতে হবে। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগের ক্ষেত্রে দলীয় আনুগত্য নয়, বরং যোগ্যতা ও দেশপ্রেমকে প্রাধান্য দেওয়ারও দাবি জানান তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে পরিবর্তন এবং তা ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া- দুই মিলিয়ে বিষয়টি এখন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এএডি/


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: