রমজানে একদিনেই ৯ লাখের বেশি ওমরাহ পালন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রমজানের পবিত্র আবহে ওমরাহ পালনে ইতিহাস গড়ল সৌদি আরব। একদিনে সর্বোচ্চ সংখ্যক মুসল্লির অংশগ্রহণে নতুন বৈশ্বিক রেকর্ডের কথা জানিয়েছে দেশটির

2026-02-26T10:34:05+00:00
2026-02-26T10:34:05+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
রমজানে একদিনেই ৯ লাখের বেশি ওমরাহ পালন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৪ এএম   (ভিজিট : ১৭৩)
ওমরাহ পালনে ইতিহাস গড়ল সৌদি আরব। ছবি : খালিজ টাইমস
রমজানের পবিত্র আবহে ওমরাহ পালনে ইতিহাস গড়ল সৌদি আরব। একদিনে সর্বোচ্চ সংখ্যক মুসল্লির অংশগ্রহণে নতুন বৈশ্বিক রেকর্ডের কথা জানিয়েছে দেশটির হারামাইন কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২১ ফেব্রুয়ারি একদিনেই ৯ লাখ ৪ হাজার মুসল্লি ওমরাহ পালন করেছেন। ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারামকে ঘিরে এ নজিরবিহীন উপস্থিতি আগের সব পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে। এর আগে সর্বোচ্চ ৫ লাখ মুসল্লি একদিনে ওমরাহ পালন করেছিলেন।

অভূতপূর্ব এই জনসমাগম সামাল দিতে কড়া ব্যবস্থাপনা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। কাবা শরিফ ঘিরে থাকা সাদা মার্বেলের খোলা চত্বর ‘মাতাফ’ এলাকা পুরোপুরি ওমরাহ পালনকারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। ফলে তাওয়াফ ও অন্যান্য আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

বিশেষ করে শুক্রবার, মাগরিব, ইশা, তারাবি ও শেষ দশকের তাহাজ্জুদ নামাজে মুসল্লিদের ঢল নামে। নামাজের স্থান দ্রুত পূর্ণ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ মুসল্লিদের নির্ধারিত খোলা প্রাঙ্গণ ও বিকল্প নামাজ স্থানে ইবাদত আদায়ের আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন

জনসমাগম নিয়ন্ত্রণে প্রবেশ ও বাহিরের জন্য নির্দিষ্ট সাইনেজ অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। হাঁটার পথ, সড়ক ও উন্মুক্ত স্থানে অনিয়ন্ত্রিত জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মক্কা নগরীতে যানজট এড়াতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা কার্যকর হয়েছে।

অননুমোদিত মোটরসাইকেল ও সাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনিয়মিত পার্কিং বা পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত করলে ট্রাফিক আইনে ব্যবস্থা নেওয়ার সতর্কতাও জারি রয়েছে।

মুসল্লিদের যাতায়াত সহজ করতে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং নির্ধারিত ১৪টি পার্কিং এলাকা থেকে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। এর মধ্যে নয়টি পার্কিং নগরীর অভ্যন্তরে এবং পাঁচটি প্রবেশপথ সড়কে অবস্থিত।

অতিরিক্ত ভিড়ের কারণে যারা মূল মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে পারছেন না, তাদের নিকটবর্তী মসজিদ ও সুসজ্জিত নামাজ হলে ইবাদত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানজুড়ে মুসল্লিদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও সুশৃঙ্খল ইবাদত নিশ্চিত করতেই এই বিস্তৃত ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। রেকর্ডসংখ্যক উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে- রমজানের আধ্যাত্মিক আবেদন আগের যেকোনো সময়ের তুলনায় আরও গভীর ও ব্যাপক হয়েছে।

এএডি/


  বিষয়:   রমজান  ওমরাহ  পালন  ঈদ  রোজা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: