বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সাহস ও আত্মত্যাগের উজ্জ্বল নাম নূর মোহাম্মদ শেখ। আজ এই বীর সন্তানের ৯০তম জন্মবার্ষিকী। শ্রদ্ধা ও ভালোবাসায়

2026-02-26T10:43:38+00:00
2026-02-26T10:43:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৩ এএম 
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। ছবি : সংগৃহীত
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সাহস ও আত্মত্যাগের উজ্জ্বল নাম নূর মোহাম্মদ শেখ। আজ এই বীর সন্তানের ৯০তম জন্মবার্ষিকী। শ্রদ্ধা ও ভালোবাসায় দিনটি স্মরণ করছে জাতি।

১৯৩৬ সালে জন্ম নেওয়া নূর মোহাম্মদ শেখ অল্প বয়সেই বাবা-মাকে হারান। তার বাবা মোহাম্মদ আমানত শেখ এবং মা জেন্নাতুন্নেছা। জীবনের কঠিন বাস্তবতার মধ্যেই সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষ করে তিনি সামরিক জীবনে পা রাখেন।

১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি যোগ দেন তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর), যা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নামে পরিচিত। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে দায়িত্ব পালন শেষে ১৯৭০ সালের ১০ জুলাই তাকে যশোর সেক্টরে বদলি করা হয়। কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ল্যান্স নায়েক পদে উন্নীত হন।
আরও পড়ুন

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে যোগ দেন নূর মোহাম্মদ। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন আবু ওসমান চৌধুরী এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন এস এ মঞ্জুর।

শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অসীম সাহসিকতা প্রদর্শন করেন তিনি। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি ও ছুটিপুর এলাকায় যুদ্ধে শহীদ হন এই অকুতোভয় সৈনিক।

তার অতুলনীয় বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাকে মরণোত্তর ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়- যা বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান। তার স্মৃতিকে ধারণ করে ২০০৮ সালের ১৮ মার্চ মহিষখোলা গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয় ‘নূর মোহাম্মদনগর’।

জন্মবার্ষিকীতে দেশবাসী গভীর শ্রদ্ধায় স্মরণ করছে এই বীর সেনাকে, যার আত্মত্যাগ স্বাধীন বাংলাদেশের ভিত্তিকে করেছে আরও সুদৃঢ়।

এএডি/


  বিষয়:   বীরশ্রেষ্ঠ  নূর মোহাম্মদ শেখ  জন্মদিন  বাংলাদেশ  স্বাধীনতা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: