এবারের বইমেলায় অংশ নিচ্ছে ৫৪৯ প্রকাশনা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হচ্ছে আজ, এবারে অংশ নিচ্ছে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি স্টল, সোহরাওয়ার্দী

2026-02-26T13:23:05+00:00
2026-02-26T13:23:05+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
এবারের বইমেলায় অংশ নিচ্ছে ৫৪৯ প্রকাশনা প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৩ পিএম   (ভিজিট : ১১১)
প্রতীকী ছবি
অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হচ্ছে আজ, এবারে অংশ নিচ্ছে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি স্টল, সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি স্টল বরাদ্দ রয়েছে, মোট ইউনিট সংখ্যা দাঁড়িয়েছে ১,০১৮।

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই মেলায় সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের পাশে গাছতলায় বসছে লিটল ম্যাগাজিন চত্বর, যেখানে ৮৭টি লিটল ম্যাগাজিনের স্টল থাকবে। শিশু চত্বরে ৬৩টি প্রতিষ্ঠানকে ১০৭টি ইউনিট দেওয়া হয়েছে।

মেলায় বাংলা একাডেমি ও অন্যান্য প্রকাশনা প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। নতুন বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজনও সোহরাওয়ার্দী উদ্যানে হবে। মুসল্লিদের সুবিধার্থে সেখানেই তারাবি নামাজের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন

প্রতিদিন বিকেল ৩টা থেকে মূল মঞ্চে সেমিনার ও ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশু-কিশোরদের জন্য ‘শিশুপ্রহর’ আয়োজন করা হয়েছে, যেখানে চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে।

মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত। সাধারণ দিনে মেলা খোলা থাকবে বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত, ছুটির দিনে ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

পরিবেশ সচেতন আয়োজনের অংশ হিসেবে এবার স্টল, মঞ্চ, ব্যানার ও অন্যান্য প্রস্তুতিতে পলিথিন পরিহার করে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করতে বলা হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে ‘বর্তমান বাংলা লিমিটেড’।

২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করবেন। এবারের বইমেলা সাহিত্য, সংস্কৃতি ও শিশু-কিশোরদের চেতনায় নতুন দিগন্ত উন্মোচনের মঞ্চ হিসেবে আবির্ভূত হচ্ছে।

এএডি/


  বিষয়:   বইমেলা  প্রকাশনা  প্রতিষ্ঠান  অমর একুশে 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: