অমর একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাবি প্রতিনিধি

জাতীয়

বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৬। ইতোমধ্যে‌ই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী

2026-02-26T14:26:35+00:00
2026-02-26T14:26:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
অমর একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৬ পিএম 
বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সময়ের আলো
বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৬। ইতোমধ্যে‌ই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হন তিনি।
আরও পড়ুন

আজ থেকে শুরু হ‌ওয়া অমর একুশে বইমেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। ছুটির দিন ব্যতীত প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে রাত সাড়ে ৮টার পর নতুন করে কোনো দর্শনার্থীকে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না।

অন্যদিকে, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মেলার সময়সূচিতে পরিবর্তন এনে তা আরও দীর্ঘ করা হয়েছে- সেসব দিনে মেলা শুরু হবে বেলা ১১টা থেকে এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

এএডি/


  বিষয়:   অমর একুশে  বইমেলা  উদ্বোধন  অনুষ্ঠান  প্রধানমন্ত্রী  তারেক রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: