ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজের একদিন পর তাবাসসুম নামে সাড়ে (৪ ) বছরের এক কন্যা শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামে আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুটি রহস্যজনক বলে মনে করছেন অনেকেই।
শিশুটির বাবা মহেশপুর উপজেলার ভৈরব এলাকার নজরুল হোসেন কালীগঞ্জে একটি দর্জির দোকানে ও মা হালিমা খাতুন ওয়েব ফাউন্ডেশনে চাকরি করেন। তার মার চাকরির জন্য দীর্ঘদিন ধরে তারা কালীগঞ্জের বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া থাকতেন।
পরিবারের সদস্যরা জানায়, বুধবার দুপুর আড়াইটার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল। কিছু সময় পর থেকেই পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয় এক কৃষক মাঠে যাওয়ার সময় আব্দুল জব্বার বিদ্যালয়ের পেছনে একটি রক্ত মাখা বস্তা দেখতে পায়। এ সময় গ্রামের অনেকের ডেকে এনে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মুখ বাধা বস্তাটি খুলে শিশুর মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা শিশুটিকে হত্যার পর বস্তায় ভরে সেফটিক ট্যাংকে রেখেছে। তার মৃতুটি রহস্যজনক। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই