কিউবায় মার্কিন স্পিডবোটে গুলি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কিউবার কোস্ট গার্ড জলসীমায় বিনা অনুমতিতে প্রবেশকারী একটি মার্কিন স্পিডবোডকে লক্ষ্য করে গুলি করেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। এ

2026-02-26T15:20:57+00:00
2026-02-26T15:20:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কিউবায় মার্কিন স্পিডবোটে গুলি, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২০ পিএম 
কিউবার কোস্ট গার্ড। সংগৃহীত ছবি
কিউবার কোস্ট গার্ড জলসীমায় বিনা অনুমতিতে প্রবেশকারী একটি মার্কিন স্পিডবোডকে লক্ষ্য করে গুলি করেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬ জন। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কিউবার জলসীমায় ঢুকে টহলদার বাহিনীর ওপর গুলি চালালে পাল্টা অভিযানে এই হতাহতের ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিবন্ধিত একটি স্পিডবোট দেশটির জলসীমায় অনুপ্রবেশ ঘটে বলে জানিয়েছে হাভানা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির মাঝে গতকাল এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, টহলদলের কমান্ডারও আহত হয়েছেন। কিভাবে ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে। 

ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমেয়ার বলেছেন, অন্যান্য রাজ্য ও ফেডারেল সংস্থার সঙ্গে সমন্বয় করে আলাদা তদন্ত করা হবে। তার মতে, কিউবার দেওয়া তথ্য পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়।  

ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন যুক্তরাষ্ট্র কিউবায় প্রায় সব তেল সরবরাহ বন্ধ করেছে, ফলে কমিউনিস্ট সরকার চাপের মধ্যে পড়েছে।


স্পিডবোটে থাকা নিহত বা আহতদের পরিচয় এখনো জানা যায়নি। তবে কিউবা জানিয়েছে, নৌযানটি ফ্লোরিডায় নিবন্ধিত ছিল।

এসময় কিউবা জানিয়েছে, রাজধানী হাভানা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে উত্তর উপকূলের ফ্যালকোনেস কে এলাকার কাছে স্পিডবোটটি তাদের সীমান্ত চ্যানেলে প্রবেশ করে। তখন টহল ইউনিটের পাঁচ সদস্য সেটির দিকে এগিয়ে গেলে স্পিডবোটটি গুলি চালায় এবং কিউবার জাহাজের কমান্ডার আহত হন।

কিউবার বিবৃতিতে বলা হয়েছে, তারা আঞ্চলিক জলসীমা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষাই তাদের মূল লক্ষ্য। মার্কিন পররাষ্ট্র দফতর এ বিষয়ে এখনো কোনো মন্তব্য দেয়নি। 

এর আগে, ৩ জানুয়ারি মার্কিন বাহিনী কারাকাস থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে, যার ফলে কিউবা তার গুরুত্বপূর্ণ এক মিত্রকে হারায়।


/ইউএমএইচ



Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: