জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জেলা পর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণ ও সমন্বিত তদারকি জোরদার করতে নতুন করে আইনশৃঙ্খলা কমিটি গঠন করেছে সরকার। ৩১ সদস্যের এ কমিটিতে

2026-02-26T15:45:24+00:00
2026-02-26T15:55:19+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম  আপডেট: ২৬.০২.২০২৬ ৩:৫৫ পিএম  (ভিজিট : ১০২)
প্রতীকী ছবি
জেলা পর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণ ও সমন্বিত তদারকি জোরদার করতে নতুন করে আইনশৃঙ্খলা কমিটি গঠন করেছে সরকার। ৩১ সদস্যের এ কমিটিতে জেলা প্রশাসককে সভাপতি এবং অতিরিক্ত জেলা প্রশাসককে সদস্যসচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব কে এম ইয়াসির আরাফাত।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা আইনশৃঙ্খলা কমিটি সংশ্লিষ্ট জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবে এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবে। খুন, ধর্ষণ, ছিনতাই, অপহরণ, অ্যাসিড নিক্ষেপ, নারী ও শিশু পাচার, কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও সেবনের মতো গুরুতর অপরাধ দমনে কার্যকর কর্মসূচি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন

এছাড়া সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করা, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং প্রয়োজনীয় ক্ষেত্রে উচ্চপর্যায়ে সুপারিশ পাঠানোর দায়িত্বও থাকবে এ কমিটির ওপর।

কমিটির সভায় পুলিশ সুপারকে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় চাহিদা অনুযায়ী অতিরিক্ত কোনো সরকারি কর্মকর্তা বা দপ্তর প্রধানকে কো-অপ্ট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন।

নির্দেশনা অনুযায়ী, কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করবে। তবে জরুরি পরিস্থিতিতে যেকোনো সময় সভা আহ্বান করা যাবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদার করতেই এ কমিটি গঠন করা হয়েছে।

এএডি/


  বিষয়:   জেলা  পর্যায়  আইনশৃঙ্খলা  কমিটি  গঠন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: