শাহবাগ থানার সামনে ফের শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম উদ্দিনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ফের শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।বৃহস্পতিবার (২৬

2026-02-26T15:53:30+00:00
2026-02-26T15:53:30+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিক্ষা
শাহবাগ থানার সামনে ফের শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৩ পিএম 
শাহবাগ থানার সামনে ফের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম উদ্দিনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ফের শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে সমবেত হন। পরবর্তীতে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। 

শিক্ষার্থীরা জানান, ২৩ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে ঘটানো নাঈম উদ্দিনের ওপর পুলিশের হেনস্তার বিরুদ্ধে ২৪ ফেব্রুয়ারি শাহবাগ থানার সামনে প্রথম প্রতিবাদ সমাবেশ করা হয়েছিল। সেই সময় পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পাশাপাশি ডিসি মাসুদসহ হামলাকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছিল শিক্ষার্থীরা।
আরও পড়ুন

তারা আরও জানান, পূর্বে দাবিগুলো বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে এই সময় পার হওয়ার পরও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী, যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এএডি/
  বিষয়:   শাহবাগ  থানা  শিক্ষার্থী  বিক্ষোভ 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: