মনোনীত হয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান

সময়ের আলো ডেস্ক

জাতীয়

কোনো ঘোষণা ছাড়াই কবিতায় এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত করেছে কর্তৃপক্ষ। কবি মোহন রায়হানকে ওই পুরস্কারের জন্য ডেকে এনেও

2026-02-26T18:49:16+00:00
2026-02-26T18:49:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মনোনীত হয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৯ পিএম 
কবি মোহন রায়হান। সংগৃহীত ছবি
কোনো ঘোষণা ছাড়াই কবিতায় এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত করেছে কর্তৃপক্ষ। কবি মোহন রায়হানকে ওই পুরস্কারের জন্য ডেকে এনেও শেষ পর্যন্ত পুরস্কার দেওয়া হয়নি বলে জানান তিনি। 

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা তিনদিন আগে। এসময় মোহন রায়হানকে কবিতায় এ পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছিল। তবে তিনি আজ অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে হাজির হলেও পুরস্কার বিতরণের সময় অনুষ্ঠান মঞ্চে তার নাম ঘোষণা করা হয়নি। পরে তিনি পুরস্কার না নিয়েই অনুষ্ঠান থেকে বেরিয়ে যান।

এ বিষয়ে মোহন রায়হান অভিযোগ করে বলেন, ৪০ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে 'তাহেরের স্বপ্ন' নামে একটি কবিতা লেখার জন্য তাকে এই পুরস্কার নিতে দেওয়া হয়নি। 

এবার কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞান ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 


বইমেলার উদ্বোধন অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পর মোহন রায়হান একাডেমি প্রাঙ্গণে দাঁড়িয়ে এক গণমাধ্যমকে বলেন, গতকাল সন্ধ্যায়ও পুরস্কার নেওয়ার জন্য মহড়া করেছি। তখনো আমাকে কিছু বলা হয়নি। 

তিনি আরও বলেন, কিন্তু আজকে অনুষ্ঠানে এসে আমি জানতে পেরেছি, আমাকে পুরস্কার দেওয়া হবে না। এখন পুরস্কারটি বাতিল করা হয়েছে কিনা, তাও আমি জানি না। বাতিল করলে তো সরকারি প্রজ্ঞাপন থাকার কথা। সেটি আমি পাইনি। 

এসময় তিনি জানান, বাংলা একাডেমির কর্মকর্তারা আমাকে বলেছেন, পুরস্কারটি না দেওয়ার সিদ্ধান্ত সরকারের সর্বোচ্চ জায়গা থেকে এসেছে। এজন্য আমি চলে যাচ্ছি।

পুরস্কার না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান, 'তাহেরের স্বপ্ন' নামে ৪০ বছর আগে লেখা কবিতার জন্য আমাকে পুরস্কারটি দেওয়া হয়নি। এটি আমি শুনেছি। 

বাংলা একাডেমির একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে’ সিদ্ধান্ত আসায় মঞ্চে মোহন রায়হানকে পুরস্কার দেওয়া হয়নি।

এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ওই গণমাধ্যমকে বলেন, মোহন রায়হানের ব্যাপারে কিছু অভিযোগ উথাপিত হওয়ায় সাময়িকভাবে পুরস্কারটি স্থগিত করা হয়েছে। অভিযোগের বিষয়ে খতিয়ে দেখে এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। 


/ইউএমএইচ




  বিষয়:   বাংলা একাডেমি পুরস্কার  মোহন রায়হান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: