ঘুষের টাকাসহ হাতেনাতে আটক ২ সরকারি কর্মকর্তা

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীর সোনাগাজীতে দুদকের অভিযানে ঘুষের এক লাখ টাকাসহ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ ও কার্য-সহকারী আবু নাছেরকে আটক

2026-02-26T20:20:33+00:00
2026-02-26T20:20:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঘুষের টাকাসহ হাতেনাতে আটক ২ সরকারি কর্মকর্তা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২০ পিএম 
আটক মোহাম্মদ আল সাঈদ ও আবু নাছের। সংগৃহীত ছবি
ফেনীর সোনাগাজীতে দুদকের অভিযানে ঘুষের এক লাখ টাকাসহ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ ও কার্য-সহকারী আবু নাছেরকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদে পিআইও অফিসে ঘুষ লেনদেনের সংবাদ পেয়ে অভিযান চালায় দুদক। অভিযানে প্রকল্প কর্মকর্তা ও কার্য-সহকারীকে আটক করে।

দুদক সূত্র জানান, সোনাগাজী উপজেলা পিআইও মোহাম্মদ আল সাঈদের বিরুদ্ধে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার তার কার্যালয়ে অভিযান চালিয়ে ঘুষের এক লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় অফিসে তল্লাশি চালিয়ে সন্দেহজনক ঘুষ লেনদেনের অনেক কাগজপত্র পাওয়া যায়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, দুদক কর্তৃক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ দুইজনের আটক বিষয়ে অবগত নই। তাদেরকে এখনো পর্যন্ত থানায় সোপর্দ করা হয়নি।

সময়ের আলো/আআ


  বিষয়:   ঘুষ  টাকা  হাতেনাতে  সরকারি  কর্মকর্তা  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: