রায়পুরে ‘মব জাস্টিস’ ঠেকাতে গিয়ে ৪ পুলিশ সদস্য আহত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অটোরিকশা চুরিকে কেন্দ্র করে ‘মব জাস্টিস’ ঠেকাতে গিয়ে এলাকাবাসীর সঙ্গে পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চার পুলিশ

2026-02-27T02:39:24+00:00
2026-02-27T02:39:24+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
রায়পুরে ‘মব জাস্টিস’ ঠেকাতে গিয়ে ৪ পুলিশ সদস্য আহত
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৯ এএম   (ভিজিট : ২৩৩)
অটোরিকশা চুরি নিয়ে উত্তেজনা। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অটোরিকশা চুরিকে কেন্দ্র করে ‘মব জাস্টিস’ ঠেকাতে গিয়ে এলাকাবাসীর সঙ্গে পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চার পুলিশ সদস্য আহত হন। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হায়দর আলী বেপারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইফতারের আগমুহূর্তে এক চালক তার ব্যাটারিচালিত অটোরিকশাটি বাড়ির সামনে সড়কে রেখে ইফতার করতে যান। আনুমানিক পাঁচ মিনিটের ব্যবধানে অটোরিকশাটি চুরি হয়ে যায়। পরে তিনি স্থানীয়দের সহায়তায় আশপাশে খোঁজাখুঁজি করে চারজন সন্দেহভাজন চোরকে আটক করেন এবং অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হন। তবে চক্রটি অটোরিকশার ব্যাটারিগুলো অন্যত্র বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

এতে আটককৃতদের একটি বাড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের নামে মারধর করা হয় বলে জানা গেছে। 

এসব ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের উদ্ধার ও গ্রেফতারের চেষ্টা করলে কিছু লোকজন ‘নিজেদের বিচার, নিজেরাই করবে’ বলে পুলিশের ওপর হামলা চালায়। এতে অটোরিকশা চালকসহ বেশ কয়েকজন নেতৃত্ব দেন। এসময় ঘটনাস্থলেই চার পুলিশ সদস্য আহত হন। 


আহতরা হলেন— মোতালেব, শওকত, মঞ্জুর ও জাহিদ। তাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে চার চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এদিকে ঘটনার পর অটোরিকশাচালক ও তার পরিবারের সদস্যরা ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের চৈতাইল্যা দিঘির পাড় এলাকায় অবরোধ করে। এসময় সড়কে অগ্নিসংযোগ করা হয়। প্রায় আধা কিলোমিটার সড়ক দীর্ঘসময় অবরোধ থাকায় যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, চোরদের গ্রেফতার ও মব জাস্টিস বন্ধে পুলিশি তৎপরতার সময় পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে চার পুলিশ সদস্য আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেফতার চারজন পুলিশি হেফাজতে রয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রাখা হয়েছে।

এফআর


  বিষয়:   লক্ষ্মীপুর  রায়পুর  মব জাস্টিস  ঠেকাতে  পুলিশ সদস্য  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: