সাতপাকে বাঁধা বিজয়-রাশ্মিকা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

দীর্ঘদিনের প্রেম, অগণিত গুঞ্জন আর ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় শোবিজ অঙ্গনের দুই তারকা বিজয় দেবরাকোন্ডা ও

2026-02-27T06:10:00+00:00
2026-02-27T06:10:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
সাতপাকে বাঁধা বিজয়-রাশ্মিকা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১০ এএম 
সাতপাকে বাঁধা বিজয়-রাশ্মিকা। ছবি : সংগৃহীত
দীর্ঘদিনের প্রেম, অগণিত গুঞ্জন আর ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় শোবিজ অঙ্গনের দুই তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।

বৃহস্পতিবার রাজস্থানের রাজকীয় শহর উদয়পুরের রিসোর্টে চার হাত এক হয়েছে তাদের। এর মাধ্যমে পাঁচ বছরের প্রেমের পরিণতি ঘটে। 

ভক্তদের দেওয়া নাম ‘বিরোশ’। সেই নামেই যেন সাজানো ছিল পুরো আয়োজন।  বিজয়ের পরিবারের নিয়মানুসারে শুভলগ্ন ছিল সকাল ৮টা, আর শেষ পর্যন্ত সকাল ১০টা ১০ মিনিটে সম্পন্ন হয় বিয়েবন্ধন। এরপর রাশ্মিকার পরিবারের অর্থাৎ কর্নাটকের কোডাভা নিয়মানুসারে বিয়ে হয় সূর্যাস্তের সময়। অনুষ্ঠানে ফুটে উঠে বিজয়ের তেলুগু ঐতিহ্য ও রাশমিকার কোদাভা

সংস্কৃতির মেলবন্ধন। মেনু থেকে সাজপোশাক সব ক্ষেত্রেই নিজেদের শিকড় আঁকড়ে অনুষ্ঠানে মেতে ওঠে দুই পরিবার।
জানা গেছে, বিয়ের অনুষ্ঠানের পর, রাশ্মিকা এবং বিজয়ের বন্ধুরা মিডিয়া, পাপারাজ্জি এবং আইটিসি মেমেন্টোসের বাইরে জড়ো হওয়া সবাইকে মিষ্টি বিতরণ করেন এবং অনুষ্ঠানস্থলের আশপাশে উপস্থিত কয়েকজন শিশুর হাতে মিষ্টি তুলে দেন। 

গত ২৩ ফেব্রুয়ারি সোমবার দুই পরিবার নিয়ে উদয়পুর পৌঁছান বিজয়-রাশমিকা। সাজসজ্জার ঝলক মিললেও মূল বিয়ের ছবি এখনও প্রকাশ করেনি এই তারকা জুটি, ফলে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। ঘনিষ্ঠ পরিবার ও চলচ্চিত্র অঙ্গনের নির্বাচিত কয়েকজন অতিথি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। 

পরিচালক থারুন ভাস্কার, রাহুল রবীন্দ্রন, অভিনেত্রী ঈশা রেব্বা, আশিকা রঙ্গনাথ ও নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে উদয়পুরে দেখা গেছে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি উপস্থিত থাকতে না পারলেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিজয়ের বাবা-মার কাছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু। গত বছরের অক্টোবরে ঘনিষ্ঠ আয়োজনে বাগদান সারেন তারা। আর বিয়ের চার দিন আগে সামাজিকমাধ্যমে একই বার্তা পোস্ট করে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন বিজয়-রাশমিকা। 

এই জুটিকে পরবর্তী সময়ে পিরিয়ড অ্যাকশন ড্রামা ‘রানাবালি’তে একসঙ্গে দেখা যাবে। শোনা যাচ্ছে, বিয়ের কারণে প্রায় এক মাসের জন্য কাজ থেকে বিরতি নেবেন বিজয়-রাশমিকা।

এফআর


  বিষয়:   সাতপাকে বাঁধা  বিজয় দেবরাকোন্ডা  রাশমিকা মান্দানা  বিয়ে 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: