চাঁদার টাকা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের রড লুট

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল নেতার নেতৃত্বে বাছেদ মিয়া নামের এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের রড লুট করে

2026-02-27T08:33:09+00:00
2026-02-27T08:33:09+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদার টাকা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের রড লুট
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৩ এএম 
কিছু রড উঠাচ্ছেন রিকশায় একজন। ছবি : সংগৃহীত
দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল নেতার নেতৃত্বে বাছেদ মিয়া নামের এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের রড লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি। 

প্রবাসী স্ত্রী বলেন আমরা অন্য এলাকা থেকে এখানে এসে জমি ক্রয় করে বাড়ি নির্মাণ কাজ শুরু করি এরপর থেকে জেলা ছাত্রদলের নেতা মাসুদ, তার বড় ভাই সাদিক, ছোট ভাই মাসুম ওরফে বল্লা মাসুমসহ তাদের লোকজন ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। নির্বাচন চলাকালীন সময়ে কোন বাঁধা দিতে আসেনি। নির্বাচন শেষ হওয়ার পর থেকেই আবার টাকার জন্য চাপ দিতে থাকে আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার বিকেলে তাদের লোকজন এসে আমাদের ভবন নির্মাণ কাজের জন্য আনা রড নিয়ে যায়। এ সময় বাঁধা দিতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়। ও হুমকি ধামকি দিতে থাকে টাকা না দিলে আমার মেয়েকে তুলে ক্ষতি করে ফেলবে। আমরা এখন আতঙ্কে সময় পার করছি কখন কোন ক্ষতি করে ফেলে তারা। 


এ বিষয়ে জানতে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদকে একাধিক বার ফোন করা হলে তাকে পাওয়া যায়নি। 

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। চাঁদাবাজ যেই হউক কোন ছাড় দেওয়া হবেনা। 

সময়ের আলো/জোই


  বিষয়:   চাঁদার টাকা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের রড লুট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: