অভয়নগরে ব্রিকসে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

অভয়নগর (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় অবস্থিত আফিল গ্রুপের মালিকানাধীন ‘আফিল ব্রিকস’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের ঠিক আগ

2026-02-27T09:32:03+00:00
2026-02-27T09:32:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
অভয়নগরে ব্রিকসে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩২ এএম 
সংগৃহীত ছবি
যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় অবস্থিত আফিল গ্রুপের মালিকানাধীন ‘আফিল ব্রিকস’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের ঠিক আগ মুহূর্তে ব্রিকস কারখানার ২ নম্বর শেডে আগুনের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

কারখানা সূত্রে জানা যায়, হঠাৎ করে শেডের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখা দিলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পুরো শেডে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় যশোর সদর, বাঘারপাড়া, নওয়াপাড়া ও মনিরামপুর ফায়ার স্টেশন থেকে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।


ফায়ার সার্ভিস কর্মী, কারখানার শ্রমিক ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে শেডে থাকা বিপুল পরিমাণ কাঁচামাল ও প্রস্তুত মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের সময় উদ্ধারকাজে অংশ নিয়ে এক শ্রমিক ও এক ফায়ার সার্ভিস সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত সাপেক্ষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

সময়ের আলো/জোই


  বিষয়:   অভয়নগর  ব্রিকস  ভয়াবহ অগ্নিকাণ্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: