গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে বড় রায়পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লাখ

2026-02-27T10:15:44+00:00
2026-02-27T10:15:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৫ এএম 
রায়পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে বড় রায়পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে বারোটার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের দক্ষিণপাড়ার বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে বারোটার দিকে বড় রায়পাড়া গ্রামের হোসেন বেপারীর বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বৃদ্ধি পায় এবং তা হোসেন বেপারীর দ্বিতীয় ঘর ও প্রতিবেশী দাদন বেপারীর বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।

আগুনে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। ক্ষতিগ্রস্ত দাদন বেপারী বলেন, আমি একজন মৌসুমী ব্যবসায়ী। রমজান মাস চলমান ও সামনে ঈদ এই মুহূর্তে আমার বসতঘরটি পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়ে গেল। আমি এখন নিঃস্ব।



গজারিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফিরোজ মিয়া জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং ৪৫ মিনিটের মধ্যে তা সম্পূর্ণ নির্বাপিত হয়। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও ৩টি বসতঘর পুড়ে গেছে। তবে আগুনের সঠিক সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনা সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি আমরা অবগত হয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে উপজেলা প্রশাসন রয়েছে। সরকারি বিধি অনুযায়ী তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   গজারিয়া  ভয়াবহ অগ্নিকাণ্ড  পুড়ে ছাই 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: