পাক-আফগান সংঘাত বন্ধে শান্তির ডাক জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় ক্রমবর্ধমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আল

2026-02-27T10:17:13+00:00
2026-02-27T10:22:13+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পাক-আফগান সংঘাত বন্ধে শান্তির ডাক জাতিসংঘের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৭ এএম  আপডেট: ২৭.০২.২০২৬ ১০:২২ এএম
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত
আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় ক্রমবর্ধমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, দুই প্রতিবেশী দেশের মধ্যে সহিংসতা বৃদ্ধির বিষয়টি গুতেরেস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

​জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে জানান, মহাসচিব উভয় পক্ষকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের জানমালের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

​অন্যদিকে, পরিস্থিতির চরম অবনতি ঘটিয়ে আফগান তালেবান সরকারের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই ঘোষণা দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালানোর পর আফগানিস্তানের প্রধান শহরগুলোতে পাকিস্তানের ধারাবাহিক পাল্টা আক্রমণের প্রেক্ষাপটে এই ঘোষণা আসে। 

খাজা আসিফ তার পোস্টে উল্লেখ করেন, পাকিস্তান কূটনৈতিকভাবে এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করলেও এখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। 

তিনি স্পষ্ট জানান, বিষয়টি এখন দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধে রূপ নিয়েছে। হতাহতের সংখ্যা নিয়ে দুই দেশই পাল্টাপাল্টি দাবি করছে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদির দাবি অনুযায়ী, পাকিস্তানি বাহিনীর অভিযানে এ পর্যন্ত ১৩৩ জন আফগান তালেবান নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। 

তিনি জানান, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আফগানিস্তানের কাবুল, পাকতিয়া ও কান্দাহারে চালানো হামলায় আরও ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। 

তবে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানের এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছেন, তাদের সর্বশেষ হামলায় কেউ আহত হননি। বরং পাল্টা হামলায় অর্ধশতাধিক পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে তালেবান। 

তবে হতাহতের সংখ্যার বিষয়ে কোনো নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   আফগানিস্তান  পাকিস্তান  সংঘাত  জাতিসংঘ  মহাসচিব  আন্তোনিও  গুতেরেস 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: