৪০ সেনা চৌকি দখল আফগানদের, পাকিস্তানি সেনাদের জীবিত অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গত সপ্তাহের বিমান হামলার জবাবে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা চালিয়েছে আফগানিস্তান। এরপর পাকিস্তানের কিছু সেনাকে জীবিত অবস্থায়

2026-02-27T10:56:01+00:00
2026-02-27T10:56:01+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
৪০ সেনা চৌকি দখল আফগানদের, পাকিস্তানি সেনাদের জীবিত অপহরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৬ এএম 
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা চালিয়েছে আফগানিস্তান। সংগৃহীত ছবি
গত সপ্তাহের বিমান হামলার জবাবে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা চালিয়েছে আফগানিস্তান। এরপর পাকিস্তানের কিছু সেনাকে জীবিত অবস্থায় ধরে নিয়ে গেছে তারা। এছাড়া অসংখ্য সেনাকে হত্যা করেছে৷

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ হামলা চালায় আফগানিস্তান। একইসঙ্গে, আফগান সেনারা পাকিস্তানের অন্তত ৪০ সীমান্ত সেনা চৌকিও দখল করেছে। দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, তীব্র সংঘর্ষ শুরু হওয়ার পর আমাদের সেনারা পাকিস্তানি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে৷ তাদের অনেক সেনা নিহত হয়েছে এবং কিছু সেনাকে জীবিত আটক করা হয়েছে। 


উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো শুরু করে আফগানিস্তান।

দেশটির পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। গত রোববার নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার জবাবে এই পাল্টা হামলা শুরু হয়েছে৷ এ সময় সীমান্তে তীব্র সংঘর্ষ শুরু হয় বলেও জানিয়েছে তারা। 

অপরদিকে, পাকিস্তান দাবি করেছে তারা আফগানিস্তানের বিপুল সেনাকে হত্যা করেছে৷ এছাড়া অসংখ্য সীমান্ত চৌকি ধ্বংস করেছে। 


/ইউএমএইচ
  বিষয়:   আফগানিস্তান  পাকিস্তান  সংঘাত  সেনা চৌকি  দখল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: