বাবার মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির নলছিটিতে কারাবন্দি এক ছাত্রলীগ নেতা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নিয়েছেন। পরে নির্ধারিত সময় শেষে

2026-02-27T12:05:10+00:00
2026-02-27T12:31:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বাবার মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৫ পিএম  আপডেট: ২৭.০২.২০২৬ ১২:৩১ পিএম
প্যারোলে মুক্ত হয়ে বাবার মরদেহের খাটিয়া কাধে রাকিবুল ইসলাম জোমাদ্দর। ছবি : সময়ের আলো
ঝালকাঠির নলছিটিতে কারাবন্দি এক ছাত্রলীগ নেতা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নিয়েছেন। পরে নির্ধারিত সময় শেষে তাকে আবারও কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর এলাকায় পারিবারিক কবরস্থানে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্বজনদের সঙ্গে উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম জোমাদ্দর (২৫), যিনি সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

পরিবার সূত্রে জানা যায়, একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন রাকিবুল ইসলাম। বৃহস্পতিবার সকালে তার বাবা মোশাররফ জোমাদ্দরের মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। প্রশাসনের অনুমোদনের পর স্বল্প সময়ের জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশি পাহারায় তিনি জানাজায় অংশ নেন। জানাজার সময় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।


নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার বলেন, রাকিবের বাবার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পিতার মৃত্যু যে কোনো সন্তানের জন্য অত্যন্ত কষ্টের। প্যারোলে মুক্তি নিয়ে বাবার জানাজায় অংশ নিতে হওয়া আরও বেদনাদায়ক। আমরা রাকিব ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তার ধৈর্য কামনা করি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমতি নিয়ে রাকিবকে পুলিশ পাহারায় জানাজায় নেওয়া হয়। অনুষ্ঠান শেষে তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বাবা  মৃত্যু  প্যারোল  মুক্তি  ছাত্রলীগ নেতা  ঝালোকাঠি  নলছিটি উপজেলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: