ঢাকায় আসতে চান পা‌ক প্রধানমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী শাহবাজ শ‌রিফ ঢাকায় আসতে চান। তি‌নি বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাত কর‌তে আগ্রহী।আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.

2026-02-27T12:49:21+00:00
2026-02-27T12:52:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকায় আসতে চান পা‌ক প্রধানমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৯ পিএম  আপডেট: ২৭.০২.২০২৬ ১২:৫২ পিএম
আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমা‌নের স‌ঙ্গে সাক্ষা‌তে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সংগৃহীত ছবি
পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী শাহবাজ শ‌রিফ ঢাকায় আসতে চান। তি‌নি বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাত কর‌তে আগ্রহী।

আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমা‌নের স‌ঙ্গে হওয়া সাক্ষা‌তে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ কথা জানান।

জেদ্দায় ওআইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ নি‌য়ে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। ইসহাক দার জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তি‌নি ঢাকায় আসতে চান। 


তি‌নি আরও ব‌লেন, নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাবে।

এর পাশাপাশি তি‌নি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা ক‌রেন। সাক্ষা‌তের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সেখানে উপ‌স্থিত ছি‌লেন।


/ইউএমএইচ


  বিষয়:   পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ  ঢাকা  পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমা‌ন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: