পুরান ঢাকার এসি বিস্ফোরণে ৩ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকায় মধ্যরাতে এসি বিস্ফোরণে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি

2026-02-27T13:07:10+00:00
2026-02-27T13:07:29+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
পুরান ঢাকার এসি বিস্ফোরণে ৩ জন দগ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৭ পিএম  আপডেট: ২৭.০২.২০২৬ ১:০৭ পিএম  (ভিজিট : ৮৪)
পুরান ঢাকার এসি বিস্ফোরণে ৩ জন দগ্ধ
রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকায় মধ্যরাতে এসি বিস্ফোরণে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারে ১২টার দিকে আগুনের ঘটনা কি ঘটে। দগ্ধরা হলেন, মুক্তার ব্যাপারী (৫৫), সেলিনা বেগম (৪৫), ও সেলিম ব্যাপারী (৩৩)।


ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, ৫ তলা একটি ভবনের ৩য় তলায় এসি বিস্ফোরণ থেকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয় ফায়ার সার্ভিস টিম। তবে এর আগেই আগুন নিভে গেছে। কয়েকজন দগ্ধ হয়েছে। তাদেরকে স্থানীয়রাই হাসপাতালে নিয়ে গেছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নারিন্দা থেকে তিনজন দগ্ধ এসেছে। এদের মধ্যে মুক্তার শরীরের ২২ শতাংশ, সেলিনার ৩ ০শতাংশ, ও সেলিমের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। এদের সবার অবস্থা আশঙ্কাজনক।

সময়ের আলো/জোই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: