মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, গণ-অভ্যুত্থান পরবর্তী এই সময়ে দেশের

2026-02-27T15:42:13+00:00
2026-02-27T15:42:13+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম 
প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, গণ-অভ্যুত্থান পরবর্তী এই সময়ে দেশের মানুষ রাজনীতিতে আমূল পরিবর্তন দেখতে চায়। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না; তাই নেতাকর্মীদের আচরণ ও স্বভাব পরিবর্তন না হলে আগামী স্থানীয় নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমেই তার যোগ্য জবাব দেবে।

​শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের মোস্তফাপুরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রতিমন্ত্রী নুর বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো এমন একটি দেশ গঠন করা যেখানে প্রতিটি নাগরিক মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে, আইনের শাসন থাকবে এবং সবাই সমান সুযোগ পাবে। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক কার্যক্রমগুলো প্রশাসনের সাথে সমন্বয় করে বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।

​উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি উপজেলায় খাল খননের জন্য তালিকা চেয়েছে। মূলত খাল খননের মাধ্যমে কৃষি ফলন বাড়ানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। 

এছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষকদের বিভিন্ন সহায়তা প্রদানের মাধ্যমে সরকার সাধারণ মানুষের পাশে থাকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। 

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   শ্রম  কর্মসংস্থান  প্রবাসী  কল্যাণ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: