আবারও রাজপথে নামার হুঁশিয়ারি ডাকসু ভিপির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে হাসিনাতন্ত্র আর ফিরে আসতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

2026-02-27T15:50:50+00:00
2026-02-27T15:50:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
আবারও রাজপথে নামার হুঁশিয়ারি ডাকসু ভিপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫০ পিএম 
ডাকসু ভিপি সাদিক কায়েম। ফাইল ছবি
দেশে হাসিনাতন্ত্র আর ফিরে আসতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। প্রয়োজনে আবার রাজপথে নেমে গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে সাদিক কায়েম এসব কথা বলেন।

ডাকসুর ভিপি বলেন, নির্বাচন পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। মা-বোনদের ওপর নির্যাতন, ধর্ষণ করা হচ্ছে। এমন ন্যক্কারজনক ঘটনার বিচার করতে হবে। সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
  
সাদিক কায়েম বলেন, এ দেশে হাসিনাতন্ত্র আর ফিরে আসতে দেব না। দরকার হলে আবার রাজপথে নামবো। মা-বোনদের ওপর আর নির্যাতন হলে গণপ্রতিরোধ গড়ে তুলবো।
 
তিনি দাবি করেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। জনসম্মুখে ধর্ষকের বিচার করতে হবে।

এমএইচআর 

  বিষয়:   ডাকসু  রাজপথ  ভিপি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: