রেললাইনের পাশে মিলল যুবকের গলাকাটা লাশ

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহ সদরে রেললাইনের পাশ থেকে সুমন মিয়া (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার অষ্টধার ইউনিয়নের

2026-02-27T16:30:47+00:00
2026-02-27T16:31:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রেললাইনের পাশে মিলল যুবকের গলাকাটা লাশ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩০ পিএম  আপডেট: ২৭.০২.২০২৬ ৪:৩১ পিএম
সংগৃহীত ছবি
ময়মনসিংহ সদরে রেললাইনের পাশ থেকে সুমন মিয়া (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার অষ্টধার ইউনিয়নের বিড়াপাড়া এলাকায় আমছর আলীর ছেলে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে স্থানীয়রা রেললাইনের পাশে লাশটি দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে অষ্টধার সাহেব বাড়ি রেললাইনের পাশে একটি রক্তাক্ত গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমায়। 
পরে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


নিহতের পরিবার দাবি, পূর্বশত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   রেললাইন  মিলল  যুবক  গলাকাটা  লাশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: