ট্রলি-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

বরিশাল সংবাদদাতা

সারাদেশ

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নাইমুল ইসলাম (৩৫) একজন নিহত হয়েছেন। এ ঘটনা অন্তত সাতজন আহত

2026-02-27T17:12:03+00:00
2026-02-27T17:12:03+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রলি-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
বরিশাল সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১২ পিএম 
প্রতীকী ছবি
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নাইমুল ইসলাম (৩৫) একজন নিহত হয়েছেন। এ ঘটনা অন্তত সাতজন আহত হয়েছেন। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাহিলাড়া এলাকার আকন বাড়ির সামনে ঘটনা ঘটে। 

হাইওয়ে পুলিশ জানায়, ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চালক নাইমুল ইসলাম মারা যান। আহতদের মধ্যে রয়েছেন ভোলার দৌলতখান এলাকার মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম, সানজিদা খানম, শাকিল হোসেন ও প্রদীপ।


স্থানীয়রা জানান, ঢাকা থেকে রোগী ও স্বজনদের নিয়ে বরিশালের দিকে আসা অ্যাম্বুলেন্সটির সঙ্গে মহাসড়কে মালবাহী একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, অ্যাম্বুলেন্সটি মহাসড়কের মাহিলাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। যানবাহন দুটি জব্দ করা হয়েছে। নিহত চালকের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ট্রলি  অ্যাম্বুলেন্স  মুখোমুখি  সংঘর্ষ  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: