মন্ত্রীর নিরাপত্তা দিতে যাওয়ার পথে পুলিশের গাড়ি উল্টে আহত ৮

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে নিরাপত্তা ও সালাম দিতে যাওয়ার সময় পুলিশের গাড়ি উল্টে আটজন

2026-02-27T17:33:53+00:00
2026-02-27T17:50:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মন্ত্রীর নিরাপত্তা দিতে যাওয়ার পথে পুলিশের গাড়ি উল্টে আহত ৮
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৩ পিএম  আপডেট: ২৭.০২.২০২৬ ৫:৫০ পিএম
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে নিরাপত্তা ও সালাম দিতে যাওয়ার সময় পুলিশের গাড়ি উল্টে আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। 

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক জানান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীকে নিরাপত্তা ও গার্ড অফ অনার দিতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে একটি দল গাড়িতে রওনা হয়। ভেলানগর এলাকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। 


তিনি আরও জানান, দুর্ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। এছাড়া কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান এবং এএসআই (এবি) নিজাম আহত হন। আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত দুজনকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে জুমার নামাজের পর বাঞ্ছারামপুর হাসপাতালে চিকিৎসারত পুলিশ সদস্যদের খোঁজ-খবর নিতে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ছুটে যান। কর্তব্যরত চিকিৎসকদের যথাসম্ভব উন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   মন্ত্রী  নিরাপত্তা  পুলিশ  গাড়ি  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: