আঙ্কেল আপনি কি রোজা, প্রধানমন্ত্রীকে শিশুর প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবার জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে খোশগল্পে মেতে উঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার

2026-02-27T19:10:45+00:00
2026-02-27T21:30:01+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
আঙ্কেল আপনি কি রোজা, প্রধানমন্ত্রীকে শিশুর প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১০ পিএম  আপডেট: ২৭.০২.২০২৬ ৯:৩০ পিএম
মসজিদ চত্বরে প্রধানমন্ত্রীকে দেখামাত্রই একদল শিশু-কিশোর তাকে ঘিরে ধরে। সংগৃহীত ছবি
পবিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবার জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে খোশগল্পে মেতে উঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে রাজধানীর নৌবাহিনী সদর দফতর মসজিদের সামনে এ দৃশ্য দেখা গেছে। 

পরে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রীতিমতো ভাইরাল হয়। জুমার নামাজ শেষে এক শিশু প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করল, ‘আঙ্কেল, আপনি রোজা রাখেন?’ শিশুটির সঙ্গে হাতে মিলিয়ে প্রধানমন্ত্রীও উত্তরে বললেন, ‘আমি? আমি তো রোজা রাখি।’ 

Advertisement
এরপর একে একে অন্য শিশুদের সঙ্গেও হাত মেলান প্রধানমন্ত্রী। কারও মাথায় হাত বুলিয়ে দিলেন। বললেন, ‘তোমরা রোজা রাখো?’ সমস্বরে শিশুদের জবাব, ‘আমরাও রাখি।’ 


এ সময় শিশু-কিশোদের সঙ্গে কিছু সময় কাটান প্রধানমন্ত্রী। লন্ডন থেকে দেশে ফেরার পর থেকে এই মসজিদেই জুমার নামাজ পড়ছেন তিনি। 

এদিন মসজিদ চত্বরে প্রধানমন্ত্রীকে দেখামাত্রই একদল শিশু-কিশোর তাকে ঘিরে ধরে। শিশুদের চোখেমুখে তখন বিস্ময় আর আনন্দ। 

এ সময় প্রধানমন্ত্রী অপর এক শিশুর মাথায় হাত বুলিয়ে আদর করে জানতে চান আসলে সে কয়টি রোজা রেখেছে। তখন শিশুটি লাজুক কণ্ঠে বলে ‘আজকের একটা রোজা বাদে সবগুলোই রেখেছি।’

প্রধানমন্ত্রীর উত্তর শুনে উপস্থিত শিশুদের মধ্যেও শুরু হয় রোজা রাখার গল্প। একে একে সবাই বলতে শুরু করে তারা কে কয়টি রোজা রেখেছে। 

তখন তিনি শিশুদের ধর্মীয় অনুরাগের প্রশংসা করেন। উপস্থিত প্রতিটি শিশুর মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। দেশের সরকারপ্রধানকে এতটা কাছে পেয়ে এবং তার সঙ্গে প্রাণ খুলে কথা বলতে পেরে শিশুদের আনন্দের সীমা ছিল না। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা বলছেন, সাধারণ মানুষের সঙ্গে, বিশেষ করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এমন সাবলীল ও মানবিক আচরণ সত্যিই প্রশংসনীয়। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   আঙ্কেল  রোজা  প্রধানমন্ত্রী  শিশুর প্রশ্ন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: