স্বাস্থ্যসেবা নিশ্চিতে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের স্বাস্থ্যখাতের স্থবিরতা কাটাতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কঠোর বার্তা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার

2026-02-27T22:30:26+00:00
2026-02-27T22:32:31+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
স্বাস্থ্যসেবা নিশ্চিতে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩০ পিএম  আপডেট: ২৭.০২.২০২৬ ১০:৩২ পিএম
শুক্রবার নরসিংদীর মনোহরদীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। সংগৃহীত ছবি
দেশের স্বাস্থ্যখাতের স্থবিরতা কাটাতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কঠোর বার্তা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, স্বাস্থ্যখাতের সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সারাদেশে পড়ে থাকা অকেজো অবকাঠামো সচল করাই এখন সরকারের অগ্রাধিকার। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। 

মন্ত্রী বলেন, ‘সারাদেশে অনেক অবকাঠামো নির্মিত হয়ে আছে কিন্তু সেখানে চিকিৎসা সেবা চালু হয়নি। নরসিংদীর ১৫০ শয্যার হাসপাতালটি হয়ে আছে কিন্তু চালু হয়নি। এ ধরনের যত অবকাঠামো আছে আমরা সব সচল করব এবং প্রয়োজন সাপেক্ষে নতুন অবকাঠামো তৈরি করব।’ 


এ সময় স্বাস্থ্যসেবাকে নিরবচ্ছিন্ন ও সহজতর করতে চিকিৎসকদের পোস্টিং ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ‘চিকিৎসকদের যদি তাদের পছন্দের জায়গায় পোস্টিং দেওয়া যায়, তবে স্বাস্থ্যসেবার মান বাড়বে বলে আমি মনে করি। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।’ 

পাশাপাশি কর্মকর্তাদের জবাবদিহিতার বিষয়ে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সিভিল সার্জনদের শুধু অফিসে বসে থাকলে চলবে না, মাঠ পর্যায়ে ভিজিটে যেতে হবে। ডাক্তারসহ সকল কর্মকর্তা-কর্মচারীকে সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।’ 

দেশের স্বাস্থ্যখাতে জনবল সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, যেখানে যে পদের প্রয়োজন তা দ্রুত পূরণ করা হবে। বিশেষ করে কমিউনিটি ক্লিনিকগুলোকে পর্যাপ্ত জনবল দিয়ে সচল করা হবে যাতে গ্রামীণ মায়েরা প্রাথমিক সেবা নিতে পারেন। এ সময় তিনি মায়েদের ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন। 

সভায় আরও উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সরকারি সকল দফতরের কর্মকর্তারা। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   স্বাস্থ্যসেবা নিশ্চিত  সীমিত সম্পদ  সর্বোচ্চ ব্যবহার  স্বাস্থ্যমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: