বাড়ি গিয়ে সেবামূলক কাজ করছেন সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

বাড়ি গিয়ে সেবামূলক কাজে যুক্ত হয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।শুক্রবার

2026-02-27T23:09:30+00:00
2026-02-27T23:09:30+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাড়ি গিয়ে সেবামূলক কাজ করছেন সমাজকল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৯ পিএম 
সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত
বাড়ি গিয়ে সেবামূলক কাজে যুক্ত হয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রী হবার পর প্রথম দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে এসেছেন তিনি। 

জুমার নামাজ আদায় করার পর তিনি স্থানীয় কিছু রোগীদের মাঝে চিকিৎসাপত্র দিয়েছেন এবং সাহায্য করেছেন। এ সময় তিনি দিনাজপুর বিরানপুর পৌরসভার বয়োজ্যেষ্ঠ অসুস্থ আহমেদ আলীকে হুইল চেয়ার উপহার দেন। 

Advertisement

এর আগে, তিনি নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট এবং হাকিমপুর চার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। 

এ সময় সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘যাচাই-বাছাই করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তবে ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ দিয়ে অনেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেটাকে প্রতিরোধ করা ও কীভাবে কমিয়ে আনা যায় এবং মানুষকে আশ্বস্ত করা যায় যে, ফ্যামিলি কার্ড সকলেই পাবে।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সেবামূলক কাজ  সমাজকল্যাণমন্ত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: