দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বর্তমান সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম এর উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুষ্ঠভাবে ফ্যামিলিকার্ড বিতরণ এর পাইলটিং প্রকল্প উদ্ভোধন নিয়ে কেউ দুর্নীতি কিংবা অপপ্রচার চালালে কঠোর ব্যাবস্থা গ্রাহণ করা হবে। সরকারি নীতিমাল অনুযায়ী সুষ্ঠভাবে কার্ড বিতরণের লক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দিনাজপুর-৬ আসন (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট) চার উপজেলার রাস্তাঘাট, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং চিকিৎসা ব্যাবস্থার উন্নয়নের জন্য প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই উন্নয়ন কাজ শুরু করা হবে।
শুক্রবার বিকেল ৫ টায় মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন তার নির্বাচনি এলাকা এবং নিজ উপজেলা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে নবাবগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেয়া।
জাহিদ হোসেন বলেন, চার উপজেলার হাপাতালে রুগীর ভালো মানে খাবার সরবরাহ, চিকিৎসকের উপস্থিতি ও বিশেষ করে নবাবগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা সেবা উন্নত করতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
নাবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চার উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।
পরে নবাবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে নবাবগঞ্জ পাইলট স্কুল মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শেষে মন্ত্রীর পক্ষ থেকে অসহায় বিশেষ চাহিদা সম্পন্নদের (প্রতিবন্ধী) মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
সময়ের আলো/জোই