ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারাবিশ্বে প্রতিনিয়তই বাড়ছে দূষণ। বিশ্বের ১২১টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান

2026-02-28T10:45:04+00:00
2026-02-28T10:45:04+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৫ এএম   (ভিজিট : ১০৪)
সংগৃহীত ছবি
সারাবিশ্বে প্রতিনিয়তই বাড়ছে দূষণ। বিশ্বের ১২১টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪১ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা লাহোরের বায়ুর মান ৩০২, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে। এ ছাড়া, ২৬৩ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি। 


এই শহরের বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক। ২০২ স্কোরে থাকা শহরটির বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’। এ ছাড়া, ১৯০ স্কোরে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ঢাকা ও কাঠমাণ্ডু। এই দুই শহরের বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। 

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া, ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ঢাকার বাতাস  আজ অস্বাস্থ্যকর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: