কারাগারে ছাত্রলীগ নেতার মৃত্যু

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খানের মৃত্যু হয়েছে। কারা সূত্রে

2026-02-28T11:32:26+00:00
2026-02-28T11:33:12+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
কারাগারে ছাত্রলীগ নেতার মৃত্যু
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩২ এএম  আপডেট: ২৮.০২.২০২৬ ১১:৩৩ এএম
শফিকুল ইসলাম খান। ছবি : সংগৃহীত
পটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খানের মৃত্যু হয়েছে। কারা সূত্রে জানা গেছে, বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে বিকাল ৫টার দিকে সেখান থেকে বরিশালে পাঠানো হয়। তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়। 

শফিকুল ইসলাম খানের ভাই জাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ১১ আগস্ট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খানকে (৩৮) অপারেশন ডেভিল হান্টের আওতায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার করে পুলিশ। ওই মামলায় জামিন হওয়ার পর ফের পটুয়াখালী সদর থানার দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তখন থেকেই কারাগারে ছিলেন তিনি। 


পারিবারিক সূত্র জানায়, কারাগারে থাকা অবস্থায় এর আগেও কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন শফিক খান। পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো.আব্দুর রব মিয়া বলেন, কারাগারে অসুস্থতা অনুভব করলে হাজতি শফিকুল ইসলামকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  পরে সেখান থেকে বরিশালে নেওয়ার সময় পথিমধ্যে মারা যান তিনি। পরবর্তী প্রক্রিয়া বরিশাল কারা কর্তৃপক্ষ সম্পন্ন করবে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, বরিশাল হাসপাতালের চিকিৎসকরা তাকে জীবিত পাননি। পথিমধ্যেই মারা যান তিনি। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   কারাগার  উপজেলা ছাত্রলীগ  সভাপত  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: