যে কারণে ৬ লাখ টাকা ভাড়ার বাড়িতে থাকছেন শ্রদ্ধা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

তারকাদের জীবন-যাপন নিয়ে বরাবরই আগ্রহের শেষ নেই সাধারণ মানুষের। সে হলিউড কিংবা বলিউড, যে তারকাই হোক। তারা কোথায় থাকেন, কেমন

2026-02-28T12:02:28+00:00
2026-02-28T12:02:28+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
যে কারণে ৬ লাখ টাকা ভাড়ার বাড়িতে থাকছেন শ্রদ্ধা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০২ পিএম 
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সংগৃহীত ছবি
তারকাদের জীবন-যাপন নিয়ে বরাবরই আগ্রহের শেষ নেই সাধারণ মানুষের। সে হলিউড কিংবা বলিউড, যে তারকাই হোক। তারা কোথায় থাকেন, কেমন খাবার খান, এসবও জানার আগ্রহের কারণ। এবার বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী শ্রদ্ধা কাপুর মুম্বাইয়ের জুহুতে একটি বিশাল বাড়ি ভাড়া নিয়েছেন। নিজের একাধিক বাড়ি থাকা সত্ত্বেও বিলাসবহুল জীবনযাপনের জন্য এই নতুন ঠিকানাকেই বেছে নিয়েছেন তিনি। 

নতুন চুক্তিতে সই করার পর জানা গেছে, এই বাড়ির জন্য শ্রদ্ধাকে প্রতি মাসে ৬ লক্ষ টাকা গুনতে হবে। অর্থাৎ, বছরে মোট ভাড়ার পরিমাণ দাঁড়াচ্ছে ৭২ লক্ষ টাকা। প্রায় ৩,৯২৯ বর্গফুটের এই বিশাল বাড়িতে চারটি গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। 


শ্রদ্ধার এই নতুন বাড়িটি মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে অবস্থিত। এই এলাকায় অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অজয় দেবগন ও হৃতিক রোশনের মতো মহাতারকাদের বসবাস। এখানকার প্রায় সবকটি বাড়িই সমুদ্রমুখী এবং অত্যন্ত সুরক্ষিত। 

বলিউড তারকাদের মধ্যে বাড়ি ভাড়া নিয়ে থাকার প্রবণতা নতুন নয়। এর আগে, অভিনেতা ইমরান খান মাসে ৯ লক্ষ টাকা ভাড়ায় ফ্ল্যাট নিয়েছিলেন। এমনকি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও মাসে ৭ লক্ষ টাকা ভাড়ায় বাড়ি নিয়ে আলোচনায় এসেছিলেন। শ্রদ্ধা কাপুর সাধারণত খুব বেছে ছবি করেন। 

২০২৪ সালে মুক্তি পাওয়া তার ‘স্ত্রী ২’ ছবিটি বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছে। এরপর এখন পর্যন্ত তার নতুন কোনো ছবি মুক্তি পায়নি। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ৬ লাখ টাকা ভাড়া  বাড়ি  শ্রদ্ধা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: