খামেনির অফিসের পাশে হামলা চালিয়েছে ইসরায়েল : এপি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তেহরানের ৩ স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এপি জানিয়েছে, ইরানের রাজধানীতে চালানো এই হামলা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির

2026-02-28T13:07:34+00:00
2026-02-28T13:08:55+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
খামেনির অফিসের পাশে হামলা চালিয়েছে ইসরায়েল : এপি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৭ পিএম  আপডেট: ২৮.০২.২০২৬ ১:০৮ পিএম
ইরানে ইসরায়েলের হামলা। ছবি : আল-জাজিরা
তেহরানের ৩ স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এপি জানিয়েছে, ইরানের রাজধানীতে চালানো এই হামলা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছাকাছি এলাকায় হয়েছে। 

বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানে অবস্থান করা আল জাজিরার এক প্রতিবেদকের তথ্য অনুযায়ী, শহরের আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে।

Advertisement
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইসরায়েল রাষ্ট্রের প্রতি হুমকি দূর করতে আগাম পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলে সাইরেন বেজে ওঠার পর দেশটির সামরিক বাহিনী জানায়, ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা বিবেচনায় জনগণকে প্রস্তুত রাখতে আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে।

ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, বেসামরিক সব ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ রাখা হয়েছে এবং জনগণকে বিমানবন্দরে না আসার অনুরোধ জানানো হয়েছে।


/ইউএমএইচ
 

Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: